রামিসার বাবা বলেন, প্রধানমন্ত্রী যখন বাসায় এসেছে আমার মনেই হয়নি তিনি প্রধানমন্ত্রী কারণ…See more
রামিসার বাবা হান্নান মোল্লা জানান, প্রধানমন্ত্রী যখন তার বাসায় আসেন, তখন তাকে কোনো দেশের প্রধানমন্ত্রী মনে হয়নি, বরং মনে হয়েছে তিনি প্রধানমন্ত্রী নামের একজন "বড় ভাই" ও স্নেহশীল অভিভাবক হয়ে তাদের সান্ত্বনা দিতে এসেছেন।রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর প্রধানমন্ত্রী তাদের বাসায় ছুটে যান। এ সময় রামিসার বাবা প্রধানমন্ত্রীর কাছে তার মেয়ের হত্যার বিচারের পাশাপাশি পরিবারটির মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরেন। তখন প্রধানমন্ত্রী একজন অভিভাবক হিসেবে তার কষ্ট অনুভব করার কথা জানান এবং তাদের একটি উন্নত পরিবেশে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
00:01

Comments
Post a Comment