হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই








হামে আক্রান্ত ছেলে আইসিইউতে, প্রতিবন্ধী বাবার কাঁধে বাড়ছে ঋণের বোঝা

আমি প্রতিবন্ধী মানুষ। ভ্যান চালাইয়া দিন আনি দিন খাই। ছয়জনের সংসারের ভার টানতেই জীবন শেষ। এর মধ্যে ছোট ছেলেটার একের পর এক অসুখ লেগেই থাকে। এখন আবার হাম হইছে। পরিস্থিতি খারাপ হওয়ায় গত রোববার আইসিইউতে নিছে। এদিকে দেনা হয়ে যাচ্ছি। গত এক সপ্তাহে ৫০ হাজার টাকার বেশি দেনা হয়েছি। এ টাকা কীভাবে শোধ করব সেটা ভেবে পাচ্ছি না।


বিজ্ঞাপন


কথাগুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালিপাড়ার বাসিন্দা আসলাম।


বুধবার (২০ মে) রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের মিজেলস ওয়ার্ডের সামনে বসে আইসিইউর দিকে তাকিয়ে অঝোরে কাঁদছিলেন তিনি। সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছে তার সাত মাস বয়সী ছেলে তাজিম।


ঢাকা পোস্টকে আসলাম জানান, ছোটবেলায় মাত্র তিন বছর বয়সে বাতজ্বরে আক্রান্ত হয়ে দুই পা প্রতিবন্ধী হয়ে যাই। তারপর থেকেই কষ্ট যেন আমার জীবনের সঙ্গী। অনেক সংগ্রাম করে ভ্যান চালিয়ে চার সন্তান ও স্ত্রীকে নিয়ে কোনোমতে সংসার চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু ছোট ছেলে তাজিম জন্মের পর থেকেই অসুস্থতায় ভুগছে। জন্মের পর থেকে পাঁচ দিনও সুস্থ থাকে নাই। একটার পর একটা অসুখ লেগেই আছে। এখন আবার হাম হইছে।


বিজ্ঞাপন


গত সপ্তাহে জ্বর ও শরীরে র‌্যাশ আসার পর প্রথমে তাজিমকে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে নেওয়া হয় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও দুইদিন চিকিৎসার পর চিকিৎসকরা দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে গত রোববার তাকে ভর্তি করা হয় শিশু হাসপাতালের আইসিইউতে। বর্তমানে আইসিইউ’র ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে।


dhakapost


ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আসলাম। তিনি বলেন, গতকালও ১৪ হাজার টাকা দামের একটা ইনজেকশন কিনতে হইছে। ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা মিলাইয়া গত এক সপ্তাহে প্রায় ৬০ হাজার টাকার মতো খরচ হইছে। এর মধ্যে ৫০ হাজার টাকা দুইজনের কাছ থেকে ধার করছি। আমি কোনো কাজ করতে পারি না। সামান্য একটা ভ্যান চালিয়ে সংসার চালাই। এ টাকা কেমনে শোধ করুম জানি না।


তিনি বলেন, আইসিইউতে ছেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ‘নরমোগ্লোবিন’ নামে একটি ইনজেকশন দিতে হয়েছে, যার দাম প্রায় ১৪ হাজার টাকা। প্রথমে বাইরে থেকে কিনতে হলেও পরে হাসপাতাল কর্তৃপক্ষ একটি ডোজের ব্যবস্থা করে দেয়।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

এবার বাংলাদেশী নায়িকা প্রভার ;সে;ক্স; ভিডিও প্রকাশ (লিঙ্ক সহ)

স'হবাস ছাড়া নারী কতদিন থাকতে পারে, ইসলাম যা বলছে

১ম নায়িকা যিনি বাংলা সিনেমায় সত্যি সত্যি সম্পূর্ণ কাপড় খুলে উন্মুক্ত স্ত*ন দেখিয়েছেন