বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক তেলের বাজার আবারও চাঙ্গা হয়ে উঠেছে। আগের দিনের বড় পতনের পর অপরিশোধিত তেলের দাম ফের ঘুরে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববাজারে অপরিশোধিত তেল ব্যালের প্রতি বিক্রি হচ্ছে ১০৪ ডলারে।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতির সম্ভাবনা কমে যাওয়ায় তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।
এদিকে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত স্থবির হয়ে পড়েছে। এই রুট দিয়েই বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি পরিবহন করা হয়। শুধু তাই নয়, হামলা ও অবরোধের কারণে রাশিয়ার প্রায় ৪০ শতাংশ তেল রপ্তানিও বন্ধ রয়েছে।
Tags:
Business
Oil prices
00:01

Comments
Post a Comment