যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহ/তের সংখ্যা ২০০ ছাড়াল
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এরই মধ্যে দেশটির রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে এসব হামলা যৌথভাবে চালানো হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চালায় ইসরায়েল। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ইরানে অব্যাহত রয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত দেশটিতে ২০১ জনের প্রাণহানি হয়েছে। ইতোমধ্যেই আক্রান্ত হয়েছে ইরানের ৩১টি প্রদেশের ২৪টি, যার শুরুটা হয়েছিল রাজধানী তেহরান দিয়ে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মুজতবা খালিদি বলেছেন, ইরানি সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকের (শনিবারের) হামলায় এখন পর্যন্ত ইরানে ২০১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭৪৭ জন। তিনি আরও জানান, এখন পর্যন্ত দেশটির ৩১ প্রদেশের ২৪টিই ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
বিধ্বংসী এসব হামলার পর আহতদের জন্য ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছেন মুজতবা খালিদি। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা এখনও অব্যাহত রয়েছে এবং বিভিন্ন শহরে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী ওঠা অগণিত ছবি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, শনিবার ইরানে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে। ইসরায়েলি বিমান হামলায় বিদ্যালয়টিতে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম মিজান অনলাইন। নিহতদের বেশিরভাগই বিদ্যালয়টির শিক্ষার্থী বলে জানা গেছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি আইআরএনএ-এর বরাতে বিবিসি জানিয়েছিল, মেয়েদের বিদ্যালয়টিতে ইসরায়েলের হামলায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬৩ জন।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাব দিয়েছে ইরানের সামরিক বাহিনীও। ইসরায়েলের দুই শহর তেল আবিব ও জেরুজালেমের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাঁরা। পাশাপাশি কাতার, কুয়েত, সৌদি আরব, আবুধাবি, ইরাক, জর্ডান ও বাহারাইনে মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটি।

Comments
Post a Comment