বেগম খালেদা জিয়ার জা*নাজা পড়াবেন কে, জানালো বিএনপি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজ শেষে ঢাকার জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেলা দুইটায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন করা হবে বলে সরকার ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে বেগম খালেদা জিয়া সারা জীবন কাজ করেছেন। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়। এ শোক, বেদনা আমাদের পক্ষে ধারণ করা কঠিন।

Comments
Post a Comment