অসুস্থ মায়ের পাশে থাকতে না পারার যন্ত্রণা কেবল সন্তানই বোঝে: মির্জা আব্বাস

 







অসুস্থ মায়ের পাশে থাকতে না পারার যন্ত্রণা কেবল সন্তানই বোঝে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আজকে দেশনেত্রী মারাত্মক অসুস্থ। অথচ, এই সময়ে তারেক রহমান আসতে পারছেন না। এ যে কত যন্ত্রণার তা সন্তান ছাড়া কেউ বুঝবে না। তবে, আপনাকে (তারেক রহমান) আশ্বস্ত করতে চাই, আমরা তাকে (বেগম জিয়া) বুঝতে দিবো না তার সন্তান অনেক দূরে। তিনি আমাদের সবার মা। আমরা লাখো সন্তান আছি। গতকাল ও আজ সারা দেশে দলমত, জাতিধর্ম নির্বিশেষে সবাই দেশনেত্রীর জন্য দোয়া করেছেন।’


রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় এই দোয়া অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ‘শহীদ জিয়াউর রহমান যদি দেশে গণতন্ত্র প্রবর্তন না করতেন আর খালেদা জিয়া যদি গণতন্ত্র লালন না করতেন তাহলে এ দেশ গণতন্ত্রের সুবাতাস পেত না। এ দেশে যখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তখনই দেশের বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে। ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখনও শেখ হাসিনা বলেছিলেন একদিনের জন্য শান্তিতে থাকতে দেবো না। তিনি তাই করেছিলেন।’


মির্জা আব্বাস বলেন, আজ একটি দল দেশের বিরুদ্ধে কাজ করছে। তারা ধর্মীয়ভাবে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। মা-বোনকে বিভ্রান্ত করছে। এরা কাদিয়ানীর দ্বিতীয় সংস্করণ। এ দলটি কখনো দেশের মঙ্গল চায়নি। তিনি বলেন, ‘বিএনপি একমাত্র দল, সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে। বিএনপির হাতে দেশ ও জনগণ নিরাপদ। যারা মুসলমানের লেবাস পড়ে মন্দিরে গিয়ে নাচানাচি করে তাদের থেকে সাবধান থাকতে হবে।


জামায়াত আমিরের সমালোচনা করে তিনি বলেন, তার মাঝে দেশপ্রেম আছে কি না জানা নেই। থাকলে দেশে বিভ্রান্তি ছড়াতেন না।


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় ঢাকা মহানগরের বিভিন্নস্তরের নেতাকর্মীরাও দোয়ায় অংশ নেন।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

এবার বাংলাদেশী নায়িকা প্রভার ;সে;ক্স; ভিডিও প্রকাশ (লিঙ্ক সহ)

স'হবাস ছাড়া নারী কতদিন থাকতে পারে, ইসলাম যা বলছে

১ম নায়িকা যিনি বাংলা সিনেমায় সত্যি সত্যি সম্পূর্ণ কাপড় খুলে উন্মুক্ত স্ত*ন দেখিয়েছেন